POPULAR BD NEWS
Popular BD News Logo

পানিতে ফুল ভাসিয়ে বাংলা পুরনো বছরকে বিদায় ক্ষুদ্র নৃগোষ্ঠির

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে বাংলার পুরনো বছরকে বিদায় দিয়েছে পাহাড়ের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠিরা। পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও গ্লানিকে মুছে ফেলে দিয়ে নতুন বছরের নব উদ্যোগের শুভ কামনা জানাতে বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের লোকজন।

শনিবার প্রথম দিন ফুল বিজুর দিনে উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটিতে কেন্দ্রীয়ভাবে সকাল ৭টায় রাজ বন বিহার পূর্বঘাটে পানিতে ফুল নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন