POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই ইউনিয়নের যৌথ মিছিল

তোফায়েল আহম্মেদ | প্রকাশিত: নভেম্বর ১, ২০২০ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে চাঁদপুর হাজীগঞ্জের ৯/১০ দুই ইউনিয়নের যৌথ মিছিল করা হয়েছে।

পালিশারা বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে ফয়ালজোস, তারালিয়া, মালিগাও, মৈশামূড়া এলাকায় এসব কর্মসূচিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। মিছিল ও সমাবেশগুলোতে ঢাকা থেকে ফরাসি দূতাবাস সরিয়ে দেয়া এবং ফরাসী পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে। ইউনিয়নের মসজিদ গুলোতে যোহরের নামাজ শেষ হওয়ার পরপরই শুরু হয় একের পর এক মিছিল।

মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে একজন মিছিলকারী বলেন, “যারা নবীর অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে।” আরেকজন বলেন, “প্রয়োজনে আমরা শহীদ হবো, শেষ রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর অসম্মান মানবো না।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন