POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসির নিবন্ধন পেল ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫ | সময়: ১:৪৩ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি। আজ বুধবার এ নিবন্ধন দেওয়া হয়।

সম্প্রতি আদালত দলটির নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেয়। বিজেএমপির নেতারা পরে নিবন্ধন সনদের জন্য ইসিতে যান।

বিজেএমপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল জানান, নিবন্ধন পাওয়ার জন্য ২০১৮ সালে আবেদন করেছিলেন তারা। পরে আদালতে যান তারা।

ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা এখন ৫০টি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন