POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে  কুকুরকে মারতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর দফায় দফায় সংর্ঘষ, আহত ৩০

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫ | সময়: ১০:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবার একটি কুকুরকে মারধরে বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। বুধবার থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত গড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুনরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুই গ্রামের প্রায় ৩০ জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ীর ও রহিম মেম্বারের বাড়ীর লোকজন ও এনায়েতপুর গ্রামের মাঝে দফায় দফায় সংঘর্ষ

আজ বৃহস্পতিবার ধোপল্লা থেকে আসা একদল এনায়েতপুর গ্রামের মানছুররার বাড়ীতে হামলা চালায়। সংঘর্ষের ঘটনার জেরে তার বাড়ীতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের। এছাড়া এনায়েতপুরের লোকজন ধোপল্লা গ্রামের কয়েকটি যানবাহন ভাংচুর করে।

কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন ধোপল্লার আহত অহিদ ও আলামানি। পরদিকে এনায়েতপুরের কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতের বেশিরভাগ রক্তাক্ত বলে জানান চিকিৎসকেরা।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, হাজীগঞ্জের মারামারির ঘটনাগুলোতে কেউ অভিযোগ দিচ্ছে না। এনায়েতপুর ও ধোপল্লা দুই উপজেলার সীমানাবর্তী গ্রাম। দুই থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে বুধবার বিকালে ধোপল্লা বাজারের রাজনের চায়ের দোকানের সামনে একটি কুকুর বসা ছিল। ওই কুকুরকে ধোপল্লার ছেলে মারধর করে। এতে এনায়েতপুরের একটি ছেলে বাঁধা দেয়। প্রথমে উভয়ের মধ্যে মারামারি হয়। এরপার এনায়েতপুর থেকে একদল যুবক ও কিশোর ধোপল্লা বাজারে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন