চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের আহম্মদপুরে সাড়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহম্মদপুর ভূঁইয়া বাড়ির আমির হোসেন (৫৫) শিশুকে ধর্ষণ করে। সে পলাতক রয়েছে। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানায় পরিবার।
শিশুকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মা জানান, তারা ঈদে দাদুর বাড়ীতে বেড়াতে যায়। দোকানদার শিশুকে ভেতরে নিয়ে কোলে বসায়। পরে শিশু হাতে কামড় দিয়ে ছুটে আসে। এখন শিশু প্রস্রাবে সমস্যায় ভুগছে। আতংকে আছেন তারা।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ৯৯৯ কল পেয়েছি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, শিশুর প্রস্তাবের স্থানে কিছুটা ইনজুরী রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।