কচুয়া উপজেলার ৮ কাদলা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের ইফতার মাহফিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থা কামনায় দোয়া করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার চৌমুহনী মাদ্রাসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান।
৮ নং কাদলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহবায়ক হাবীব উল্লাহ হাবীব ভেন্ডার, যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান, কচুয়া পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, পৌর যুবনেতা আল-আমিন, সভাপতিত্ব করেন ৮ নং কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মেম্বার, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান ও সাধারণ সম্পাদক গাজী রশীদ প্রমুখ।