চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ডাটরা শিবপুর প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে ডাটরা মাদ্রাসা মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালীগাঁও হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন জান্নাত ল্যান্ডমার্কের ম্যানেজিং ডিরেক্টর জি এম ইমাম হোসেন ইমন, দেশগাঁও দারুসালাম মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাসেল আটিয়া, প্রবাসী কন্ট্রাস্টের সাধারণ সম্পাদক সফিউল আলম স্বপন, বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, বিশিষ সমাজ সেবক মমতাজ মাস্টার, ট্রাস্টের সহসভাপতি ওমর ফারুক সুমন, ইউপি সদস্য খোরশেদ আলম প্রমুখ। টাস্টের সভাপতি মো: আরিফ গাজীর শুভেচছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবদুল কাইউম।
সবশেষে মিলাদ ও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪০ জন অসহায় ছাত্রছাত্রীর মাঝে ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা।