POPULAR BD NEWS
Popular BD News Logo

‘সেবক’চাঁদপুর জেলার আহবায়ক মাহফুজ মল্লিক ও সদস্য সচীব মিঞা মামুন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ

এসো সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি ‘ এর একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ” সেবক” চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মোঃ মাহফুজ মল্লিককে আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন ( মিঞা মামুন) কে সদস্য সচীব করে কমিটি অনুমোদন দেয়া হয়। “সেবক” কেন্দ্রীয় কমিটির কমিটির সভাপতি খান মোহাম্মদ বাবুল ও সাধারণ সম্পাদক কাজী আঃ কাইউম এর যৌথ স্বাক্ষরে গতকাল ৩১ অক্টোবর চাঁদপুর জেলার কমিটি অনুমোদন দেন।মাহফুজ মল্লিক এ সংগঠনের পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত।

তিনি দৈনিক ইলশেপাড়, দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন অনলাইন পোর্টালে মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন অনলাইন পোর্টাল গ্রীণ বাংলা নিউজের বার্তা সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক আজকের মতলবের সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেন।

এছাড়া দুজনেই ব্যবসার সাথে জড়িত।আগামী একমাসের মধ্যে চাঁদপুরের সকল উপজেলায় কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন