POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫ | সময়: ১১:২২ অপরাহ্ণ

প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে  ইসলামি শিক্ষা ও সমাজকর্মে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব’ শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ডা. দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সেক্রেটারী ও  বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট শফিকুর রহমান।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান পরিচালনায় মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিণ পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহা গিয়াস, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও মতলব ফাউন্ডেশনের সেক্রেটারি মোস্তাফা মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মাহবুবুর রহমানসহ আরো প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে জেলার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের মাঝে ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন