POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৬ হাজার ১ শত ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫ | সময়: ১:২৫ অপরাহ্ণ
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় সোমবার (২৪ মার্চ ২০২৫) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ । উক্ত অভিযানে মোঃ হোসেন (৩২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৬ হাজার ১ শত ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হোসেন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধুতিয়া দীঘিরপাড় গ্রামের মৃত মিলন মিয়া @ মিজান মিয়া এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা এর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন