POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ | সময়: ১০:৪৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ শে মার্চ ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসানাত ও খোরশেদ আলম ওই গ্রামের বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ভাই বাড়ির পাশে সেচ পাম্প (সেলু মেশিন) দিয়ে ধান খেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়।

মুমূর্ষ অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসানাত ও খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে । নিহতদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন