POPULAR BD NEWS
Popular BD News Logo

এম আলী মুজিবকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

মজিব পাটোয়ারী | প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ
গ্রামকে শহরে রুপান্তরিত করতে এম আলী মুজিবকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী

গ্রামকে শহরে রুপান্তরিত করতে এম আলী মুজিবকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী। শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম আলী মুজিবের নির্বাচনী প্রচারণা শুরু হয়।

দুপুরে মিছিল শেষে ইউনিয়নের নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জন সংযোগ, নির্বাচনী প্রস্তুতি ও এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. মজিবুর রহমান মজু মুন্সী ও পরিচালনা করেন ডা. বোরহান।

ওইসময় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম আলী মুজিব বলেন, নোয়াপাড়া গ্রাম থেকে কখনও চেয়ারম্যান প্রার্থী হয়নি। এবার আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে নোয়াপাড়া গ্রামকে শহরে রুপান্তরিত করতে চাই।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. শহীদ মজুমদার, খাজা মাহমুদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন