হাজীগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান মজুমদার এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক , বিশেষ অতিথি শাহারাস্তি হাজীগঞ্জ চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, হাজীগঞ্জের সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চু, জেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা ফয়সাল আহমদ রশিদী, হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা সহ-সভাপতি মাওলানা আহসানুল্লাহ, পৌরসভা জামাতের নায়েবে আমির হাফেজ মাওলানা কবির হুসাইন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।