POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের ঈদের আগে ৫ দফা দাবী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ | সময়: ২:৩৩ অপরাহ্ণ
চাঁদপুরে ধর্ম  বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায় প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ।
মানববন্ধন ও স্মারকলিপিতে ঈদ বোনাসসহ ঈদের আগে ৫ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান তারা।
মানববন্ধনে অংশ নেয় চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের কোরআন শিক্ষা ও পাক- প্রাথমিক কেন্দ্রের ১২শ ৭০ শিক্ষক- শিক্ষার্থীরাসহ ফিল্ড সুপার ভাইজার মতলবের জাহিদুল হক, হাইমচরের জুলফিকার হাসান মুরাদ, কচুয়ার হাসানমজুমদার, শাহারাস্তুর মুজিবুর রহমান, চাঁদপুরের সালাউদ্দিন ও ফরিদগঞ্জের আসিকুর রহমান প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন