POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ইমাম ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০ | সময়: ৪:৩৪ অপরাহ্ণ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননা করার প্রতিবাদে মতলব দক্ষিণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলার ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম’আ মতলব বাজার শাহী জামে মসজিদ সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘রাসুলের অপমানে যদি কাদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশমন’সহ বিভিন্ন শ্লোগান নিয়ে বিক্ষোভ মিছিলটি মতলব বাজার শাহী জামে মসজিদ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাপ্ত হয়।

মিছিল পূর্বক পথসভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের উপদেষ্টা ও মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ কবির আহমেদ, ভাঙ্গারপাড় ফজলুল উলুম মাদ্রাসার মোহতামিম পীরজাদা মাওলানা আফসার উদ্দীন, মতলব দক্ষিণ ইমাম ওলামা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক ও মদিনা মসজিদের খতিব হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সিফাত উল্লাহ মজুমদার প্রমুখ। এ সময় ইমাম ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মুফতি মোর্শেদ আলম সিরাজী, হাইস্কুল মসজিদের ইমাম মনজুর আহমেদ, ঐক্য পরিষদের সভাপতি মুফতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ বিভিন্ন মসিজেদর ইমাম ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ কবির আহমেদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন