POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫ | সময়: ৩:৪৫ অপরাহ্ণ

চার বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এই ঘটনা শিশুটির বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলায় ২০২২ সালের ২০ জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলায় আজ রায় ঘোষণা করা হলো।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন