POPULAR BD NEWS
Popular BD News Logo

ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ

নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণকান্দি এলাকার ভেদরার বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে আজ সকালে শহরতলীর নারায়ণকান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পর এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন