POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৯, ২০২৫ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

 

রোববার (৯ মার্চ) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে ফরিদগঞ্জ উপজেলা টুবগি এলাকার টুবগি ব্রিকস ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়৷

 

এরপর উপজেলার গাজীপুর এলাকার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন।

 

তিনি জানান, আজ দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায় ক্রমে অবৈধ সবগুলো ইটভাঙা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।

 

অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক , উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়।

 

এদিকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী চাঁদপুরে মোট ৯১ টি ইটভাটা রয়েছে। যার মধ্যেই ৪১টি অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন