POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০ | সময়: ১২:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে অয়েল ফ্রি রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হযেছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এ উপলক্ষে রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। প্রিন্স সাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ মজুমদার।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ প্রেসক্লাবের পরবর্তীমেয়াদের সভাপতি গাজী সালাহ উদ্দিনসহ হাজীগঞ্জ বাজারে বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। সবশেষে মিলাদ ও মুনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাও. আবদুর রউফ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৈশাখী বড়ুয়া রেস্টুরেন্টটি ঘুরে দেখেন।

এ রেস্টুরেন্টে তৈল ছাড়া খাবার পরিবেশন করা হবে। এর উৎস হচ্ছে : খাবেন ভালো, থাকবেন ভালো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন