POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর শহরে রান্নার চুলার গ্যাস লিকেজে, একই পরিবারের ৬ জন দগ্ধ

ভিডিও সহ দেখুন...

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৯, ২০২৫ | সময়: ১১:০৬ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। প্রথমে চারজনকে গুরুতর অবস্থা ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

রোববার ভোররাতে সেহেরী খেতে গিয়ে খাবার গরম করতে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারটি।

দগ্ধরা হলেন আবদুর রহমান, তার স্ত্রী, দুই ছেলে, দুই পূত্রবধু। তাদের মধ্যে প্রথমে চারজনকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে ২ জনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন, ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মিরাজে র স্ত্রী নিবা আক্তার (২২)।

পরিবারের সদস্য লিজন তালুকদার বলেন, বাসায় ১১ জন ছিল। এরমধ্যে ৬ জন দগ্ধ হয়। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখে। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়।

প্রতিবেশী বাসার রাশিদা বেগম বলেন, সেহেরী খেতে উঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পান তারা। পরে দরজা খুলতে বিলম্ব হয়। দরজার খোলার পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, তারা শরীরের হাত-পা, মুখ মন্ডল দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৪জনে ঢাকায় প্রেরণ করা হয়। পরে পরিবারের চিকিৎসা স্বার্থে বাকী দুজনকেও ঢাকায় পাঠানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন