POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না: ইসলামী আন্দোলন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৫, ২০২৫ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মহাসচিব মাওলানা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই। সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বর্তী সময়কে দীর্ঘায়িত করার কোনো প্রচেষ্টাও গ্রহণযোগ্য হবে না।

আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মাওলানা ইউনুস আহমদ এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন; এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সঙ্গে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ওপর জনমনে প্রশ্ন তৈরি হবে।’

টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে কোনো প্রশ্ন নেই উল্লেখ করে ইউনুস আহমদ বলেন, ’২৪–এর রক্তমাখা আন্দোলনের প্রধান দাবিই সংস্কার। একই সঙ্গে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এ বি এম জাকারিয়া প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন