POPULAR BD NEWS
Popular BD News Logo

ইতালি থেকে বিয়ের অনুষ্ঠানে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই কিশোরের

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ | সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ

চাঁদপুর শহরের পুরাণ বাজারে কাভার্ডভ্যান-মটর বাইকের সংঘর্ষে মো. অভি দেওয়ান (১৭) ও মো. শাহিনুর রহমান নিলয় (২০) নামে কিশোর নিহত হয়েছে। তারা দুজনেই ইতালি প্রবাসী।

সোমবার রাতে পুরান বাজার বালিাক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি পুরান বাজারে মেরর্কাটিস রোডের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। নিলয় শরীয়তপুর জেলার মো. সেলিমের ছেলে। তারা দুজনে নিকটাত্মীয়।

অভির চাচাতো ভাই এডভোকেট অনিক দেওয়ান বলেন, মোটরসাইকেল যোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ওইসময় প্রাণ কোম্পানীর কাভার্ডভ্যানের চাপায় দুইজনে গুরুতর আহত হয়। তারা দুজনে গুরুতর আহত হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভির মৃত্যু হয় ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে নিলয়ের মৃত্যু হয়।

তিনি আরো জানান, তারা দুজনেই পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতালি থেকে দেশে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলফার ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি মামলা দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন