POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব বাজারে পুড়েছে ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ বসতঘর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫ | সময়: ১০:৩৮ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব মতলব বাজারে ভয়াবহ অ’গ্নিকান্ড ৯টি  ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ টি বসতঘর পুড়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারের পূর্ব দিকের একটি মাইকের দোকান থেকে আ’গুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহবান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের একটি দল আ’গুন নেভাতে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকেল হয়ে গেলে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা জানান, আগুনে ১টি মাইকের দোকান, ৩টি মুদি দোকান, ৩টি কাপড়ের দোকান, ২টি হার্ডওয়ার দোকান ও  ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আ’গুনের প্রথম সূত্রপাত ঘটে। তারপর আ’গুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান, তার দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কমকতা মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন