চাঁদপুরের হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় মিছিল হয়েছে। শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাজীগঞ্জ বড় মসজিদ থেকে শুরু হয়ে পশ্চিম বাজার গোল চত্বরে এসে সমাবেশ হয়।
এসময় বক্তব্য রাখের জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহাজান মিয়া, জেলার সহকারি সেক্রেটারি মাও. আবুল হোসাইন, উপজেলার সাবেক আমীর হাফেজ মাও. মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিম উল্যাহ, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর আমীর আবুল হাসানাত পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী প্রমূখ।