POPULAR BD NEWS
Popular BD News Logo

পুঁজি গঠনের এতো সহজ উপায় সমবায় ছাড়া আর কিছু নেই : সমবায় মহা পরিচালক শরীফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

পুঁজি গঠনের এতো সহজ উপায় সমবায় ছাড়া আর কিছু নেই বলে বলেছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরীফুল ইসলাম।

বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ও উন্নয়নের ২৫ বছর শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সমবায়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। দেশ টা আমাদের সকলের, আমাদের দেশ আমরা এখন শাসন করি। যা কিছু আমরা করবো, তা আমরাই দেশেই থাকবে। উন্নয়ন ঘটাবো, সুখী সুন্দর দেশ গড়বো।

তিনি আরো বলেন, চাঁদপুরের চান্দ্রা শিক্ষিত যুব বেকার সমিতির ধারণা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। যোগ্যতা, দক্ষতা ও পরিবেশ আছে বলেই ১৭ হাজার সদস্য নিয়ে এই সমতির সুনাম অর্জন করেছে।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

চট্টগ্রম বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, কুমিল্লা বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেসবাহ উদ্দিন আহমেদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন