POPULAR BD NEWS
Popular BD News Logo

আইন মতো চললে জনগণ আরও বেশি সেবা পাবে: আসিফ নজরুল

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ১:৪১ অপরাহ্ণ
আইন মতো চললে জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে জনগণ আরও বেশি সেবা পাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে। এরপর যাতে কেউ আর এরকম করতে না পারে সেজন্য নীতি আইন ও সংবিধান মতো চলার নিদের্শনা দেওয়া হয়েছে। আইন মতো চললে ডিসিদের কাছ জনগণ আরও বেশি সেবা পাবে।

তিনি বলেন, ডিসিরা জানিয়েছেন, আদালতগুলোতে স্থান সংকুলান হয় না। এজন্য বিচারকি কার্যক্রম বাধাগ্রস্ত হয়, তা যেন সমাধান করা হয়। বিদেশে যারা যেতে চান তাদের সবার যেন ডাটাবেস করা হয়, সে প্রস্তাব দিয়েছেন ডিসিরা। সরকার সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

Y/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন