POPULAR BD NEWS
Popular BD News Logo

ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | সময়: ১২:৫৮ অপরাহ্ণ

ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। তাঁকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ামি-ডেড কাউন্টি কারেকশনের ওয়েবসাইট বলা হয়েছে, গ্রেপ্তার তরুণের নাম মর্ডেচাই ব্রাফম্যান। ২৭ বছর বয়সী এই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশে গুলি করেন।

দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। পুলিশ জানিয়েছে, তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরায়েরি পর্যটক।

মানবাধিকার কর্মীরা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনিবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলেশিশুকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলা হয়েছে।

 

Y/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন