বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ৮ম বর্ষে পা দিয়েছে আজ। এ উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নানা আয়োজনে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগ অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।
সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশন আলোচনা সভার ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ও চাঁদপুর তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী রাসেল এ সময় তিনি বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি সুন্দর জাতি বিনির্মানের স্বপ্ন দেখে এবং সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। অধিকার পরিষদে সামিল হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি করা সকল ছাত্রনেতার প্রধান কাজ বেশি বেশি বই পড়া, বই পাড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ সমাজে জ্ঞানী মানুষদের গ্রহণযোগ্যতা বেশি।
বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক চাঁদপুর তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো.জাকির হোসেন। এসময় তিনি বলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জন্মই হয়েছে রাজপথে অধিকার আদায়ের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের মেধাভিত্তিক ছাত্র রাজনীতির চর্চাকে উৎসাহিত করে আসছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভিন্ন ধারার একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন দলীয় দাসত্ব এবং লেজুড়বৃত্তির বাইরে একটি স্বাধীন এবং স্বতন্ত্র ছাত্র সংগঠন।
আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, এ সময় তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া, রাজপথে শ্রম, ঘাম ও রক্ত দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অধিকার আদায়ের আজ ৭ম বছর। শিক্ষা, অধিকার ও প্রগতির মূলমন্ত্রে উজ্জীবিত করবে ছাত্র অধিকার পরিশোধ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব চাঁদপুর তিন আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ওমর সালমান, হাসান মিজি,সদস্য আজমির খান উজ্জল, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এইচ এম শরিফ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন সুমন।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চাঁদপুর সরকারি কলজ ছাত্রধিকার পরিষদের আহ্বায়ক ফারুক খাঁন, সদস্য সচিব আবু জাফর, এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল।
সারা দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।