POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিএনপির জনসভায় যোগ দিলেন

কচুয়ার মোশাররফ হোসেনের সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চাঁদপুর জেলা শাখার আয়োজিত জনসভায় যোগদেন কচুয়ার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মোশাররফ হোসেন সমর্থিত কয়েক হাজার নেতাকর্মী।

সোমবার বিকেলে কচুয়া থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির প্রধান ও সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের নেতৃত্বে মিছিল নিয়ে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠের জনসভায় অংশ নেয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মোঃ সেলিম ভূঁইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কচুয়া থেকে আসা মোশারফ হোসেন সমর্থিত নেতাকর্মীরা ব্যানার পেস্টুন ও শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে উপস্থিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান, পৌর বিএনপির আহবায়ক হাবীব উল্লাহ হাবীব ভেন্ডার, সদস্য সচিব আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী খোকন, থানা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন, সদস্য সচিব দুলাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-আমীন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ, সদস্য সচিব রুবেল, দেলোয়ার হোসেন থানা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাকী রশিদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক রুম্মান, হাসান, কাউসার, থানা ছাত্র দলের সহ সভাপতি সোহেল, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু সহ কয়েক হাজার নেতাকর্মী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন