POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছয় তলা নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ | সময়: ১১:১৯ পূর্বাহ্ণ
  হাজীগঞ্জে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. শাহজালাল মনা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি হাজীগঞ্জ  উপজেলার  বদরপুর এলাকার করিম মিজি বাড়ির দেলোয়ার মিজির ছেলে।
নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রি হিসাবে তিনি কর্মরত ছিলেন। রোববার বিকালে পৌরসভাধীন মকিমাবাদ এলাকার চৌধুরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার  সকালে ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন শাহজালাল মনা। এসময় তিনি বাঁশ খুলতে গিয়ে অসাবধনতাবশ পা পিছলে ৬ তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় ।   উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 নিহতের স্ত্রী রিফা সুলতান জানান , কাজ করতে গিয়ে সে পা পিছলে পড়ে যায় ।  তার মৃত্যুতে কারো বিরুদ্ধে আমার ও আমার স্বামীর পরিবারের কোন অভিযোগ নেই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক  জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন