POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান খান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম পাটোযারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ ।

সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আক্তার হোসেন দুলাল পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির সুমন। সভায় উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন