POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামী আফতাব গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫ | সময়: ৮:০৬ অপরাহ্ণ
 চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন থেকে দুই মামলায় ৬ বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আফতাব আহমেদ (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

আফতাব সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর পাঁচবাড়িয়া গ্রামের তালুকদার বাড়ীর নাজির আহমেদ তালুকদারের ছেলে।

বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আর্মি ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব আহমেদ ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি দুটি মামলায় ৬ বছর করে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন