POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ ২০২৫ সম্পন্ন হয়েছে।

 

১০ ফেব্রুয়ারী মেনাপুর ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এ পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন প্রধানীয়ার, ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তাক উল্যার সার্বিক তত্ত্বাবধানে  ও ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সফিউল আলমের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু সাঈদ চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান,  উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী, মোঃ তোফাজ্জল হোসেন, মোসম্মৎ রাবিয়া আক্তার, মিজানুর রহমান পাটোয়ারী।

 

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, মো: মনির হোসেন, লিপিকা পাল, মাহমুদ হাসান, হাজেরা বেগম, বিলকিছ আক্তার, সামছুদ্দিন পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল আউয়াল, আছমা আক্তার, অমূল্য চন্দ্র সূত্রধর, মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষক খোরশেদ আলম, এনামুল হক, গোলাম রাব্বানি শারমিন আক্তার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী সহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন