POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা এসডু পাটোয়ারী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫ | সময়: ১০:১০ অপরাহ্ণ

সারাদেশ চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাক ঘাট এলাকার তার বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে তৎক্ষণাৎ কোন তথ্য নিশ্চিত করেননি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি।

এ বিষয়ে চাঁদপুরের জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব (পিপিএম) জানান, চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় আইনি প্রক্রিয়া নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন