POPULAR BD NEWS
Popular BD News Logo

ইজতেমায় মোনাজাত পর্যন্ত বয়ান করবেন যারা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫ | সময়: ৫:০৫ অপরাহ্ণ

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার বাদ জুমা দিয়ে শুরু হয়েছিল চলতি বছরের প্রথম পর্ব। আর বয়ানের মধ্য দিয়ে আজ (শনিবার) চলছে দ্বিতীয় দিন। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র কুরআন-হাদিসের আলোকে ময়দানে চলছে বুজুর্গদের বয়ান। বয়ানে মশগুল হয়ে আমল করছেন মুসল্লিরা।

শনিবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় হয় তালিম। ওলামাদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

বাদ যোহর বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইসমাঈল গোদরা সাহেব। আর বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহায়ের। এরপর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব ফের বয়ান করবেন ইব্রাহীম দেওলা।

ইজতেমার প্রথম পর্বের শেষদিনে (রোববার) বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর আখেরি মোনাজাতের আগে হবে নসিহতমূলক বয়ান। এ বয়ানও করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এরপর আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি বাংলাদেশের মাওলানা জুবায়ের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন