POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে পুলিশের গাড়িতে ডাকাতি, তিন ডাকাত আটক

মতলব উত্তর প্রতিনিধি | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০ | সময়: ৫:১১ অপরাহ্ণ

মতলব উত্তরে সড়কে গাছ ফেলে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়েছে আরও বেশ কয়েকজন ডাকাত।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের শুভ (২৬), নারায়ণগঞ্জের সফিক (২৮) ও মতলব উত্তরের দশানি এলাকার মোস্তফা (৩২)।
আটককৃত ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত ভোররাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত ভোররাতে গাড়ি নিয়ে এলাকার কয়েকটি সড়কে টহল দিচ্ছিলেন।
এ সময় বাগানবাড়ি ইউনিয়নের গালিমগাঁ মসজিদের সামনে পৌঁছালে সাধারণ যানবাহন ভেবে সড়কে গাছ ফেলে দেয় ডাকাতরা। ডাকাতদের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছানো মাত্র তারা এগিয়ে আসে।
তারা পুলিশ দেখে দৌড়ে পালানো চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ শটগানের গুলি ছুড়লে এলাকাবাসী এগিয়ে আসে। এতে গণপিটুনির শিকার হয় তিন ডাকাত।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃর্ধা আরও জানান, ঘটনার পরপর বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে এই তিনজনের কাছ থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি এবং তিনটি রামদা উদ্ধার করা হয়।
এদিকে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ডাকাতরা স্বীকার করেছে, তারা সাধারণ মানুষের গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ দিয়ে অবরোধ করার চেষ্টা করে। অন্যদিকে, গণপিটুনির শিকার তিন ডাকাতকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন