POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় জেলেদের হামলায় ১০ পুলিশ আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০ | সময়: ৩:১২ অপরাহ্ণ

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ পুলিশের ১০ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় (২৮), মুনায়েম (২৬), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪)। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, হামলা থেকে রক্ষা পেতে নৌ পুলিশ রাবার বুলেট ও ফাকা গুলি ছুড়ে।

রোববার সকালে নৌ-পুলিশ ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা দলটি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে অভিযানকালে জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় জেলেদের নিক্ষিপ্ত ইটপাটকেলে নৌ পুলিশের সদস্যরা আহত হয়। ঢাকা হেডকোয়াটার থেকে একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোটযোগে নৌ পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সকল ধরনের মা শিকার নিষিদ্ধ করেছে সরকার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন