POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৬:৪১ অপরাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।

অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের (বিভাগ) মাস্টার্সের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কেন ও কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন