POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ২০ সদস্যের চাঁদপুর সরকারি কলেজ কমিটি গঠন করেছে।

 

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন চাঁদপুর সরকারি কলেজ পরিষদের আহবায়ক ফারুক খাঁন এবং সদস্য সচিব মোঃ আবু জাফর। চাঁদপুর সরকারি কলেজ সদস্যদের নিয়ে এই কমিটি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ক্যাম্পাসে ছাত্রদের অধিকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা কমিটির সভাপতি জি এম মানিক ও সাধারণ সম্পাদক নূর নবী স্বাক্ষরিত চাঁদপুর সরকারি কলেজে কমিটি করা হয়েছে।

চাঁদপুর সরকারি কলেজ আহ্বায়ক ফারুক খাঁন, সদস্যসচিব আবু জাফর, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন, মোহাম্মদ সাকিব, মো: ওহিদুর রহমান, মো: রাকিব সরকার, মোহাম্মদ উল্লাহ, মো: নাইম মাহমুদ খাঁন, সদস্য মো: তানভীর আহমেদ পাটোয়ারী, শহিদুল হাসান, রাকিব হোসাইন, মো: নাবহান হাসান জাহিদ, মো: জুবায়ের, মো: সাব্বির, মো: রাকিব, মো: শাওন, মো: ছোটন, মো: রবিউল, মো: ফয়েজ, মো: নাহিদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন