POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চাঁদাবাজ কাউসারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫ | সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট এলাকার চিহ্নিত চাঁদাবাজ কাউসার মালকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ফিরেছে  স্বস্তি।
সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ জাবিদ হাসানের এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে  চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়িটি নিশ্চি করেন চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।
গ্রেফতারকৃত কাউসার মাল বাবুরহাট ১৪ নং ওয়ার্ড মৃত সাত্তার মালের ছেলে।
পুলিশ ও সেনাবিাহিনী জানান, একটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত বাবুরহাট এলাকায় বাস স্ট্যান্ড সিএনজি ও অটো স্ট্যান্ড সহ বাজার থেকে চাঁদাবাজি করে আসছিল এই  কাউসার মাল ।  দীর্ঘ বছর যাবৎ আটক কাওসার মাল বাবুরহাট এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় বিভিন্ন স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করে। এছাড়া বাজারের রাস্তার পাশে বিভিন্ন ভাসমান দোকান বসিয়ে চাঁদা আদায় করতো। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার তাকে চাঁদপুর আদালতে তোলা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন