হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট, চাঁদপুর এর স্বেচ্ছাসেবক সংবর্ধনা, সেরা স্বেচ্ছাসেবক নির্বাচন, ও নতুন স্বেচ্ছাসেবকদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ কোকাকলা ঘাটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের যুব সদস্য আল-মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী ভূমি অফিসার রিফাত জাহান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান নজরুল ইসলাম বাবু, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা রেড ক্রিসেন্টের প্রথম যুব প্রধান রোটাঃ এডঃ আলেয়া বেগম লাকী, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপদেষ্টা নিশান রহমান, প্রিয় চাঁদপুর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে নতুন স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে বরণ করেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা, পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের কে সাটিফিকেট ও সেরা স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয় হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান প্রশাসন ডিপার্টমেন্টের রাহাদ জামান কে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
স্বেচ্ছাসেবক সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছেলে ও মেয়েদের বিভিন্ন খেলা, কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলো, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্টের উপ দলনেতা-১ মোহাম্মদ ইউসুফ, সহ রাহাদ জামান, আবির হাসান আবদুল্লাহ, মাহমুদুল হাসান, নাসরিন, রুবায়েত ফাতেমা, যোবায়রা, শাহজাদা জামান সাকিব, রায়হান, ফাহিম, আরফানূর জামান, ইউসুফ সর্দার, আরমান হোসেন ইমন, সহ উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্যরা।