POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু 

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পশ্চিম ইউনিয়নের বলিয়া বেপারী বাড়ীতে ছেলের ঘুষির আঘাতে আকবর হোসেন ( ৬৫) বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। সে ৫ সন্তানের জনক।
  সোমবার বিকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা মজিব ও শাহানা বেগম   বলেন, ইউসুফের স্ত্রী সিউলির সাথে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ঘুষির আগাতে মৃত্যু হয়েছে।
এদিকে বাড়ীর লোকজন ছেলে ইউসুফ তার স্ত্রী সিউলি বেগমকে ঘরের কক্ষে আটক করে পুলিশকে খবর দেয়।
এদিকে নিহত আকবরের মেয়ে আকলিমা পপুলার বিডি নিউজকে বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাচাতে গিয়ে আমার ভাই ও ভাবির হাতে বাবাকে মরতে হলো।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন