POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ | সময়: ৩:২৬ অপরাহ্ণ

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার প্রদান করা হবে। প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এবছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন। আজ সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার যারা পাচ্ছেন – স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

পুরস্কার অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন