POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ পাচ্ছেন ছয় সাংবাদিক। প্রথমবারের মতো এ আয়োজনে বিচারকদের বিবেচনায় এ বছর ছয়জন সাংবাদিক পুরস্কার পাচ্ছেন। বুধবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা পুরস্কার- ২০২৪ সালের পুরস্কার পাচ্ছেন – স্থানীয় পত্রিকার প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত তালহা জুবায়ের ও আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ আরিফ বিল্লাহ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত এম ফরিদুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন