চাঁদপুরেন হাজীগঞ্জ উপজেলার ৯ নং উত্তর ইউনিয়নের বিএনপির নবনির্বাচিত সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস অসাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ১ নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের বিএনপির নেতা কর্মীরা।
এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিলসহওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি আব্দুল কুদ্দুসকে হরিপুর তার নিজ ব্যবসায়িক কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একই দিন সন্ধ্যায় সুলতান মাহমুদকে নিজ বাসভবনে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তারা সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক কে এমপি বানানোর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।