চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন ও মুক্ত আড্ডা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গনি, সহকারি শিক্ষা অফিসার জাকির হোসাইন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রমূখ।
সভা শেষে উপকার ভোগীদের মাঝে ভাতার বই প্রদান করা হয়।