চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্কাউটসের ত্রৈ – বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরি, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির অফিসার সুনির্মল দেউড়ী, বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ।