POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ইউএনও’র বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

মাহফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০ | সময়: ১০:৪৫ অপরাহ্ণ

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে মতলব দক্ষিণ সদর এলাকা ও নারায়ণপুর ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

গত২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শারদীয় দূর্গা উৎসবের সপ্তমী তিথিতে মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গনেশ ভৌমিক, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন