POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠিত

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪ | সময়: ৬:২০ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  নব নির্বাচিতত সভাপতি  তুহিন হায়দার সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর প্রাঞ্জল উপস্থাপনয়  বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাাহী কর্মকর্তা তাপস শীল।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়  সভাপতি আবুল কাসেম।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী,  হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেস্টারের ইন্সক্টাটর রাশেদা আতিক রোজী, চাঁদপুর  জেলা শিক্ষক সমিতির  সভাপতি মোস্তফা কামাল বাবুল , কেন্দ্রীয় শিক্ষক সমিতির সিনিয়র  সহসভাপতি চাঁদপুর   জেলা সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, শাহরাস্তি উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম দেওযান প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রথম অতিথি তাপস শীল বক্তব্য রাখার পর অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের কে শপথ বাক্য পাঠ করার নির্বাচন কমিশনার।   অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও  নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও  সদস্যরা  তাদের মূল বক্তব্য তুলে ধরে বিভিন্ন দাবির  উপস্থাপন করেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি তাদের দাবির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। পরে কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে এ বিষয়গুলো সমাধানের ব্যাপারে সকল শিক্ষককে আশ্বাস দেন।
 শপথ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক।
শপথ শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন