POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে অবৈধ চায়না ছাই ও ইলিশ জব্দ

মাহ্ফুজ মল্লিক | প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০ | সময়: ৭:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে অবৈধ চায়না চাই ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টায় মতলব বাজার এলাকা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে , অভিযানে প্রতিটি ৫২ হাত লম্বা এরূপ ১০টি চায়না চাই, ৪টি গচি জাল সহ ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি স্থল পথে বিভিন্ন বাজার মনিটরিং করার সময় সংখ্যায় ১৬টি ওজনে ১২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
পরে স্থানীয় ৩টি এতিমখানায় মাছগুলো বিতরণ ও নিউ হোস্টেল মাঠে জালও চাইগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সার্বিক নেতৃত্ব ও পরিচালনা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা।এছাড়া ক্ষেত্র সহকারী সোহরাব হোসেন, মাঠ সহকারী চয়ন ঘোষ, এএসআই মোঃ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক বলেন, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন